প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহন চান স্ট্রস

Seba Hot News
Strausdfgh
সেবা ডেস্ক: ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরকে ঘিরে জল কম ঘোলা হয়নি। তবে শেষ পর্যন্ত ঠিক সময়ই সফর করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে থাকা ইংলিশ ক্রিকেটাররা এখনও তাদের ব্যক্তিগত মতামত জানায়নি। তবে দেশটির ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস প্রতিটি খেলোয়াড়ের অংশগ্রহনের ব্যাপারে আশাবাদী।
গত বৃহস্পতিবার লন্ডনে সব ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসেছিল ইসিবি। যেখানে স্ট্রস বাংলাদেশকে ‘শতভাগ নিরাপদ’ উল্লেখ করে সবাইকে সফরের ব্যাপারে উৎসাহিত করেন। ইসিবি’র নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের সিদ্ধান্তের পরই এমনটি জানান সাবেক ইংলিশ অধিনায়ক। এছাড়া প্রয়োজনে তিনি প্রতিটি ক্রিকেটারের সঙ্গে আলাদা ভাবে বৈঠকও করতে চান।
আগামী ৩০ সেপ্টেম্বরের সফরকে ঘিরে ইসিবি বাংলাদেশকে নিয়মিত মনিটর করেছে। যেখানে ঢাকা, চট্টগ্রাম ও ফতুল্লায় নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত হয়েছে তারা। এর আগে বাংলাদেশ সফলভাবে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আয়োজন করেছিল। সে আসরে ইংল্যান্ডও দল পাঠিয়েছিল।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান