সেবা ডেস্ক:
২১ আগস্ট রবিবার সকাল
১১টায় সৈয়দপুর উপজেলা আনসার
ও ভিডিপি কাযালয় প্রাঙ্গনে
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের
২১১তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
করেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের
চেয়ারম্যান বাংলাদেশ আনসার
ও ভিডিপি’র মহাপরিচালক মেজর
জেনারেল মিজানুর রহমান খান
এনডিসি, এএফডবিস্নউসি, পিএসসি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
মোহম্মদ শামস্ উল ইসলাম, উপ-মহাব্যবস্থাক
তপন কুমার সাহা,
নীলফামারী
জেলা আনসার ও ভিডিপি’র জেলা
কমান্ড্যান্ট মোঃ আসাদুজ্জামান
গণী, সৈয়দপুর উপজেলার উপজেলা
নির্বাহী অফিসার আবু সালেহ
মোঃ মুসা জঙ্গী।
আনসার ও ভিডিপি
রংপুর রেঞ্জের পরিচালক কাজী
সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনসার-ভিডিপি
উন্নয়ন ব্যাংকের পরিচালক রেজাউল
করিম, আনসার-ভিডিপি উন্নয়ন
ব্যাংক রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক
মোঃ আব্দুল রহিম, সৈয়দপুর শাখার
ব্যবস্থাপক মোঃ মাহবুব মোর্শেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সদর দপ্তর, আনসার ও ভিডিপি, খিলগাঁও,
ঢাকার উপ-পরিচালক (সমন্বয়) মোহাম্মদ
নূরুল আমিন ও হিসাবরক্ষক গোলাম
মোস্তফা রাঙ্গা।
এসময় ব্যাংকের
চেয়ারম্যান মেজর জেনারেল মিজানুর
রহমান খান একজন সদস্যাকে এক
লক্ষ টাকার ঋণ বিতরণের মাধ্যমে
শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে
উদ্বোধন করেন। তিনি দেশের প্রতিটি
উপজেলায় আনসার-ভিডিপি উন্নয়ন
ব্যাংকের শাখা খোলার অঙ্গীকার
ব্যক্ত করেন।

