কুড়িগ্রামে ১ম ধাপ মোবাইল ফোন সেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: ২১ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১ম ধাপ মোবাইল ফোন সেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 উক্ত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম।

 অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান সরকার, নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন, রাজিবপুর উপজেলা আনসার ও 

ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি দপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা ও প্রশিক্ষণ কোর্সের প্রধান শিক্ষক মিজানুর রহমান। 

 ৩৫দিন মেয়াদি প্রশিক্ষণটি শুরু হয় ২০১৬ সালে ১৭ জুলাই তারিখে। গাইবান্ধা জেলার ৬ জন ও নীলফামারী জেলার ০৬, লালমনিরহাট জেলার ০৬ জন এবং কুড়িগ্রাম জেলার ০৬ মোট ২৪ জন ভিডিপি মহিলা সদস্যা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান