জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বকশীগঞ্জ ইসলামী ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত !

Nuruzzaman Khan

সেবা ডেস্ক:  জামালপুরে বকশীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বকশীগঞ্জ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে ইসলামী ব্যাংক ভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাইফুল ইসলাম খোকা  ও ব্যাংকের ম্যানেজার অপারেশনস জিয়ায়ুল হক প্রমুখ। ব্যাংকের কর্মকর্তা আহম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বকশীগঞ্জ সরকারী কিয়ামত উল্লাহ কলেজ মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান। আলোচনা সভায় সকল বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার জীবনের নানা ঘটনা ও স্বাধীনতা সংগ্রামে তার ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান