ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবানে কুড়িগ্রামে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“সুন্দরবন ধ্বংসের আয়োজন, রুখে দাঁড়াও জনগন” এই শ্লোগান কে সামনে রেখে আজ শনিবার দুপুরে শহীদ মিনার
চত্বরে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ সিপিবি বাসদ সহ প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ অংশ গ্রহন করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিবি জেলা কমিটির সদস্য আক্তারুল ইসলাম রাজু, বাংলদেশের সামাজতান্ত্রিক দল বাসদ জেলা কমিটির সদস্য সচিব ফুলবর রহমান, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বাংলাদেশের তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভূ-প্রাকৃতিক লীলাভূমি সুন্দরবন রক্ষা এবং সুন্দরবনে অবস্থিত বিশ্বসেরা জীববৈচিত্র ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য রামপালের বিদ্যুৎ কেন্দ্রে নির্মানের সিদ্ধান্ত থেকে সরকারকে পিছিয়ে আসার আহবান জানান।
