জামালপুরে বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের মুত্যু বার্ষিকী উপলড়্গে বিএনপির মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলড়্গে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে ওই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আবদুস সালাম তালুকদারের মৃত্যু বার্ষিকী উপলড়্গে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম, সহ-সভাপতি আবদুল হামিদ,

 তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, মুক্তিযোদ্ধা নওশেদ আলী,  সহ-সাংগঠনিক সম্পাদক রঞ্জু মাস্টার,যুবদল নেতা আশিকুর রহমান তোলন প্রমুখ।

অপরদিকে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের নিজ উপজেলা সরিষাবাড়িতেও মৃত্যু বার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান