ডিএসএমএফ টাঙ্গাইল জেলার উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক: অাজ ২৬ শে আগস্ট রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় টাংগাইল পৌরসভা সভা কক্ষে ডেসটিনি ২০০০লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হুসাইন ও ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন স্যার এর মুক্তি কামনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান খান, (পি এস ডি) জেলা প্রতিনিধি জামালপুর।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ মনছুর রুবেল পি এস ডি ও মোঃ রুবেল মিয়া জেলা প্রতিনিধি ময়মনসিংহ এবং মোঃ ফিরোজ আলম বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি, মোঃ আমিনুর রহমান উপজেলা প্রতিনিধি ঘাটাইল, টাংগাইল। সভায় সভাপতিত্ব করেন মোঃ আলিম আকন্দ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা প্রতিনিধি আঃ হামিদ, আঃ সবুর, মোঃ জুলহাস উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ করিম মিয়া, এস এম রেজাউল ইসলাম (সোহাগ) মোঃ জয়নাল আবেদিন মিতুল মোঃ মাসুম বিল্লাহ, মোঃশহিদুল ইসলাম, শ্রী হারাধন সরকার, প্রফেসর সৈয়দ আব্দুর রহমান ও কাজী আঃ রহমান প্রমুখ। পাশাপাশি ডেসটিনির চলমান সমস্যা সমাধানে সুদৃষ্টি রাখার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম টাঙ্গাইল জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান