কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিভীষিকাময় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরন করা হয়েছে।
দিবসটি উপলড়্গে রোববার আওয়ামীলীগ ও যুবলীগ জঙ্গীবাদ ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবীতে পৃথক পৃথক ভাবে বিড়্গোভ মিছিল করে।
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্রাহাম লিংকন ও জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফা হোসেন প্রমুখ।
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২১.০৮.১৬
