সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে একচিলতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে রোববার বিকেলে মাদ্রাসা ছাত্রকে ধারালো অস্র দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মধ্য চাঁপারকোনার জামতলা মোড় এলাকায় মোতালেবের পুত্র আরামনগর কামিল মাদ্রাসার ১ম বর্ষের ছাত্র শিপন মিয়া (৩২) কে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে। রোববার বিকেল সাড়ে চারটার সময় শিপন মিয়া পালক পিতা আঃ সালামের সঙ্গে ভাত খাওয়ার সময় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী দুলালের পরিবার চড়াও হয়। তর্কের এক পর্যায়ে দুলাল, তার স্ত্রী আঙ্গুরা, ৪ পুত্র ইমরান, বাবু, ডোয়েল ও মীর পূর্ব প্রস্তুতি নিয়ে শিপনের উপর ধারালো অস্র নিয়ে হামলা করে। হামলায় শিপনের গলা কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থান ড়্গতবিড়্গত হয়। অজ্ঞান অবস্থায় শিপনকে সরিষাবাড়ী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোসত্মাফিজ বিলস্নাহ তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় সরিষাবাড়ী থানার পুলিশ দুলালের স্ত্রী আঙ্গুরাকে আটক করেছে। ঘাতক দুলালসহ তার ছেলেরা গা ঢাকা দিয়েছে বলে জানাগেছে। শিপনকে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।