বকশীগঞ্জের চন্দ্রাবাজ শিক্ষা কমপ্লেক্সে শিক্ষার মানোন্নয়ন , নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা

G M Fatiul Hafiz Babu



জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ

জামালপুরের বকশীগঞ্জে শিক্ষার মান উন্নয়নে ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

 এতে প্রধান আলোচক ছিলেন বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক।

ওই মতবিনিময় সভায় উক্ত কমপ্লেক্সের পরিচালক অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী,শেফালী মফিজ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ, 

কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ,গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক প্রমুখ। 


মতবিনিময় সভায় আগামি জেএসসি পরীক্ষা ও অন্যান্য পরীক্ষায় শতভাগ নকল মুক্ত পরিবেশে নিশ্চিত করা   , মান সম্মত শিক্ষা অর্জনে মান সম্মত শিক্ষক নিয়োগ দেয়া ও জঙ্গিবাদ দমনে সকল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে বলা হয়। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান