বকশীগঞ্জে জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বকশীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৭ আগস্ট রোববার বকশীগঞ্জ- কামালপুর মহাসড়কে ১২ টা থেকে ১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীল কমল রায়ের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন সহকারী শিক্ষক সুশীল চন্দ্র বর্মণ,

শিক্ষক ফজলুল হক, শিক্ষিকা জান্নাতুল লায়লা, শিক্ষার্থী আরিফা ইসলাম প্রমুখ। এতে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন ।

অপরদিকে মেরুরচর ইউনিয়নের কলকিহারা বাঘাডুবি দাখিল মাদ্রাসার উদ্যোগে সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা অংশ নিযে জঙ্গিবাদের বিরুদ্ধে তীব্র আওয়াজ তুলেন।

এসময় মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদ , শিক্ষক আবদুল হক , শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।

এছাড়াও আলীরপাড়া মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জঙ্গিবাদ বিরোধী  মানববন্ধন অনুষ্টিত হয়েছে । মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন নবনির্বাচিতচেয়ারম্যান নজরুল ইসলাম লিচু।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান