সেবা ডেস্ক: জামালপুর প্রতিনিধি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন সরকার নিজেকে দেশের মালিক মনে করছে। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হননি । দেশের জনগণন এখন মালিক নয়। তিনি আরো বলেন বন্যা পরবর্তী দুর্বল পদক্ষেপের কারণে কুড়িগ্রামে ত্রাণের চাল লুট হয়েছে।
ত্রাণ বিতরণ নিয়ে সরকারের পদক্ষেপ সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকাল সাড়ে ৩ টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সোলায়মান হকের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকার ও বিরোধীদলের ত্রাণ বিতরণ নিয়ে কাদের সিদ্দিকী আরো বলেন তারা ত্রাণ দেয়ার নামে বর্ন্যাদের ভিক্ষা দেয় এজন্য বন্যার্তদের জন্য ত্রাণ দিতে নয় তাদের পাশে দাড়াতে এসেছি। তিনি সকলকে বানভাসি মানুষের পাশে দাড়াতে অনুরোধ করেন।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীর প্রতীক), টাঙ্গাইল জেলা সভাপতি আবদুল হাই, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোলাইমান হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলায় ত্রাণ বিতরণ করতে শতাধিক নেতা কর্মী নিয়ে সোমবার বিকালে বকশীগঞ্জ ত্যাগ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।