বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের ডেরুরবিল গ্রামে ২০০ পরিবারের প্রত্যেককে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও স্যালাইন বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম।


এসময় উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি ফখরুজ্জামান মতিন,

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম আনছার , সাধারণ সম্পাদক সহিজল গাজী, বিএনপি নেতা আনিছুজ্জামান , যুবদলের সভাপতি হাফিজুর রহমান উজ্জল,

 বীরমুক্তিযোদ্ধা আবদুছ ছালাম, বিএনপি নেতা আবদুল হাই,সৌদি প্রবাসী আবদুল করিম,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ বকশী,

উপজেলা জাসাসের সভাপতি বজলুর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বানী, যুবদল নেতা আশিকুর রহমান তোলন,

 ছাত্রদল কলেজ শাখার সভাপতি রাসেল সরকার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।

পরেডেরুরবিল জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক আইজিপি আবদুল কাইয়ুম ও উপজেলাচেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও অন্যান্য। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান