শিক্ষকদের নিজ উপজেলাতেই নিয়োগ দেয়া হবে : শিক্ষামন্ত্রী

G M Fatiul Hafiz Babu
nahid

সেবা ডেস্ক:  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের নিজ নিজ উপজেলাতেই নিয়োগ দেয়া হবে। নিয়োগের ক্ষেত্রে স্কুল, কলেজ বা মাদ্রাসা কর্তৃপক্ষ বা সভাপতির কোনো হস্তক্ষেপ থাকবে না।
আজ শনিবার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে নানা অনিয়মের অভিযোগ আছে। কিন্তু এবারই প্রথম আমরা পিএসসি’র (পাবলিক সার্ভিস কমিশন) মত একটি মানসম্মত উপায়ে পরীক্ষা নিচ্ছি। এক্ষেত্রে প্রথম প্রিলিমিনারি টেস্ট হয়েছে। এখন লিখিত পরীক্ষা হচ্ছে। এরপর ১৫ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে মৌখিক পরীক্ষা নেয়া হবে। তিনি বলেন, আগামী অক্টোবরে চূড়ান্তভাবে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে।
মন্ত্রী বলেন, সারা দেশে ৩৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে ৩৭ হাজার কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হতো। এসব নিয়োগের ক্ষেত্রে অনেক বিড়ম্বনার খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তাই মানসম্মত একটি পরীক্ষার মাধ্যমে আমরা যোগ্য শিক্ষক বাছাই করতে চাই। এতে যারা নিয়োগ পাবেন, তারাও সম্মানিত বোধ করবেন, যে তারা একটি ভাল প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন।
এ সময় সময় উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ এর চেয়ারম্যান এএমএম আজহার, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ প্রমুখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান