ই-টোকেন ছাড়াই ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশি প্রবীণরা

Seba Hot News
সেবা ডেস্ক:   বাংলাদেশের জ্যেষ্ঠ নাগরিকদের ভারতীয় ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে আগে থেকে সাক্ষাৎকারের তারিখের জন্য আবেদন বা ই-টোকেন নেওয়ার প্রয়োজন নেই। এবার থেকে হাতে হাতেই ভারতীয় ভিসা পাবেন প্রবীণরা।  বৃহষ্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে জ্যেষ্ঠ নাগরিকরা বাংলাদেশের যে কোনো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে এই সুবিধা পাবেন। এর আগে গত মাসেই বয়োজ্যেষ্ঠ বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসার মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করেছিল ভারত। এরপর হাতে হাতে ভিসা দেওয়ার এই উদ্যোগ প্রতিবেশী দুই দেশের মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান