গ্রামের বাড়িতে মুস্তাফিজের ঈদ

Seba Hot News
গ্রামের বাড়িতে মুস্তাফিজের ঈদ
সেবা ডেস্ক: সাতক্ষীরায় গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কাটার মাস্টারখ্যাত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় কা‌লিগঞ্জ উপজেলার তারালী ইউ‌নিয়নের ‌তেতু‌লিয়া পূর্বপাড়া ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তিনি।

এ সময় মুস্তা‌ফিজুর রহমান গ্রামের ঈদগা‌হ সম্প্রসারণের জন্য এক লাখ টাকা অনুদান দেন।

নামাজ শেষে মুস্তাফিজ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাড়িতে দুই লাখ টাক‍ায় কেনা একটি গরু কোরবানি করেন।

পরিবারের সঙ্গে ঈদ করতে গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসেন কাটার মাস্টার।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান