নড়াইলে মাশরাফির ঈদের নামাজ আদায়

Seba Hot News
নড়াইলে মাশরাফির ঈদের নামাজ আদায়সেবা ডেস্ক:  নড়াইলে ঈদুল ‍আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি।এতে নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্যহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নামাজ শেষে মাশরাফি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছ‍া জানান।  তিনি জানান, নড়াইলের চারিখাদায় গ্রামের বাড়ি ও শহরের মহিষখোলায় দুটি গরু কোরবানি করবেন। পরে সারাদিন নানাবাড়ি আলাদাদপুরে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। নামাজ শেষে ঈদগাহ থেকে শহরের পৌর কবরস্থানে গিয়ে আত্মীয়দের কবর জিয়ারত করেন মাশরাফি।  

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান