সেবা ডেস্ক: হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা। এই নিরাপত্তা ব্যবস্থা পার হয়েই জামাতে অংশ নিতে হবে মুসল্লীদের। একই সঙ্গে জামাতে অংশ নিতে ইচ্ছুক মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না আনার পরামর্শও দেওয়া হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরেশী। পর্যবেক্ষণ শেষে তিনি তিনি সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফ করেন।
তিনি বলেন, এখানে কোনো মুসল্লী ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা পার হয়ে ঈদগাহ ময়দানে ঢুকতে হবে মুসল্লীদের।
তিনি বলেন, এখানে কোনো মুসল্লী ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা পার হয়ে ঈদগাহ ময়দানে ঢুকতে হবে মুসল্লীদের।
তিনি জানান, প্রধান ঈদগাহ ময়দানের পাশের মোড় এলাকা থেকে চেকপোস্ট থাকবে। সরকারি কর্মচারী হাসাপাতাল এলাকা, জিরো পয়েন্ট, পল্টন এবং দোয়েল চত্বর থেকে চেক করে মুসল্লীদের ঈদগাহ ময়দানের দিকে আসতে দেওয়া হবে।
প্রধান ঈদগাহ ময়দানের সঙ্গে রাজধানীর অন্যান্য ঈদগাহ ময়দানেও গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরযবেক্ষণ থাকবে বলেও জানিয়েছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঈদুল আজহা পালিত হবে।
প্রধান ঈদগাহ ময়দানের সঙ্গে রাজধানীর অন্যান্য ঈদগাহ ময়দানেও গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরযবেক্ষণ থাকবে বলেও জানিয়েছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঈদুল আজহা পালিত হবে।