বকশীগঞ্জে সাজাপ্রাপ্ত মহিলা আসামি গ্রেপ্তার !

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামিকে প্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন মোছা.বানেছা  বেগম (৩৭) ।

সে বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া পাড়া গ্রামের মিলন মিয়ার স্ত্রী ।
শনিবার সন্ধ্যায় বাট্টাজোড় ইউনিয়নের বীরগাও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


বকশীগঞ্জ থানার এএসআই আলা উদ্দিন জানান, সম্প্রতি ঢাকার আদালতে মাদক মামলায় বানেছা বেগমের দুই বছরের সাজা হয়। এরপর থেকে দন্ডপ্রাপ্ত আসামি বানেছা পলাতক ছিলেন ।


বকশীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পেয়ে শনিবার সন্ধ্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বানেছা বেগমকে গ্রেপ্তার করতে সড়্গম হয়।

রোববার দুপুুরে বানেছা বেগমকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান