শ্রীবরদীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, ছুরিঘাতের চেষ্টা

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী  শেরপুর) প্রতিনিধি :

শ্রীবরদীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ ও ছুরিঘাতের চেষ্টা করে বখাটে প্রেমিক।

গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার মামদামারী গ্রামে ওই ঘটনাটি ঘটে।

জানা যায়, মামদামারী গ্রামের মোঃ বাবুল মিয়ার স্কুল পড়ুয়া কন্যা সাথী আক্তারকে একই গ্রামের মোঃ মমতাজ উদ্দিনের বখাটে ছেলে মোঃ শামিম মিয়া দীর্ঘ দিন থেকে উত্যক্ত করে আসছে এবং এক পর্যায়ে সাথী আক্তারকে প্রেমের প্রস্তাবও দেয় ওই বখাটে।

সাথী আক্তার ওই বখাটে প্রেমিকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড ও ছুরি নিয়ে সাথী আক্তারের বাড়িতে গিয়ে এসিড নিক্ষেপের চেষ্টা করলে সাথীর চিকিৎসার এলাকার জনসাধারণ এসে হাতেনাতে শামিম মিয়া আটক করে মারপিট  দিলে শামিম মিয়া অসুস্থ্য হয়ে পড়লে কতিপয় লোকজন তাকে শ্রীবরদী সরকারি স্বাস্থ্য কমপেস্নক্সে এনে ভর্তি করে।

 এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি এস. আলম বলেন, আমার কাছে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।   

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান