সেবা ডেস্ক: জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নিহত ব্যক্তিটি হলেন উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মহির মোল্লার ছেলে আব্দুস সালাম (৩৫)।
পরিবার ও হাসপাতাল সুত্র জানায়, আব্দুস সালাম দুপুরে বাড়ির পার্শ্বে নিজের সেচপাম্পে বিদ্যুতের সংযোগ দিতে যান। সংযোগ দিতে গেলে সেচপাম্পের টিউবয়েল সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স'ানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।