সেবা ডেস্ক: ২৯/০৯/১৬ ইং সন্ধা ৭ টায় রাংগুনিয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম কতৃক আয়োজিত মোগলের হাট ডেসটিনি অফিসে রাংগুনিয়া ইউনিয়নের তৃতীয় তম সভা মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম সঞ্চালন করেন মোঃ পারভেজ।
প্রধান অতিথি ছিলেন রাংগুনিয়া ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের সভাপতি মোঃ হোসেন, ও বিশেষ অতিথি ছিলেন আই,টি সম্পাদক খোরশেদ আলম নয়ন।
বক্তারা বলেন আমরা ডেসটিনি তথা রফিকুল আমিন হোসাইন স্যারের মুক্তি না হওয়া পর্যন্ত ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের সাথে কাজ করে যাব। ডেসটিনির বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নাই। আমাদের বিনিয়োগ ডেসটিনিতে নিরাপদ আছে। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন ডেসটিনিকে মুক্তি দিয়ে আমাদের আয়ের পথ খুলে দিন। আমরা এই দেশের নাগরিক আমরা বাঁচতে চাই। আমাদের বাঁচতে দিন।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
