বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সাথী, ভ্রাম্যমাণ আদালতে বাবা-খালুর ১৫ দিনের জেল।

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির ছাত্রী সাথী আক্তার (১৪)। সে বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

এদিকে বাল্যবিয়ের আয়োজন করায় সাথী আক্তারের বাবা ও খালুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে বাট্টাজোর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে।

জানা গেছে, বাট্টাজোড় পূর্বপাড়া গ্রামের মোশারফ হোসেন সেন্টু মিয়ার নবম শেণির পড়ুয়া কন্যা সাথী আক্তারের সঙ্গে পাশ্ববর্তী উজান পাড়া গ্রামের শাহজালাল মিয়ার ছেলে রোমান মিয়ার বিয়ে ঠিক হয়।

বুধবার কনে পক্ষ বিয়ের সব আয়োজন সম্পন্ন করলে বিকালে খবর পেয়ে বিয়ে বাড়িতে হানা দেয় বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক ও বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় সাথী আক্তারের বাবা মোশারফ হোসেন সেন্টু ও

 খালু নওশেদ আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান