বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: 

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

“শিশু কন্যার বিয়ে বন্ধ করি,সমৃদ্ধি দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার সকাল ১০ থেকে সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান,

সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির উপদেষ্টা ও সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর,

 গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায়, ইএসডিও’র ইআর প্রকল্পের ব্যবস'াপক সিরাজুল ইসলাম, সৌহার্দ্য কর্মসূচি-৩ এর সুপারভাইজার আবদুল মতিন, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির মানিক মিয়া প্রমুখ।

মানববন্ধনে সরকারি ,বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ ও কোমলমতি শিশুরা অংশ নেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান