বকশীগঞ্জে ফুটবল টুর্নামেন্টে শেখ রাসেল চ্যাম্পিয়ন

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:বকশীগঞ্জে গ্রীস্মকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে।

 উপজেলা ফুটবল একাদশের উদ্যোগে আয়োজিত শুক্রবার বিকালে টেক্সটাইল ভোকেশনাল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চরকাউরিয়া স্টুডেন্ট ক্লাবের মধ্যকার খেলায় ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র জয়লাভ করে।

পরে বিজয়ী দলের মাঝে একটি টেলিভিশন পুরস্কার হিসেবে দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শংকর সাহা,কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব বিলস্নাহ প্রমুখ উপসি'ত ছিলেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান