সরিষাবাড়ীতে অটোবাইক চালককে শ্বাসরোধ করে হত্যাঃ বিক্ষোভ মিছিল ও সমাবেশ

G M Fatiul Hafiz Babu
সোলাইমান বাবু , সরিষাবাড়ি প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আবারো যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ঝালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ হত্যার বিচারের দাবীতে উপজেলার অটোবাইক চালকরা সড়ক অবরোধ করে বিড়্গোভ মিছিল ও সমাবেশ করে।
এলাকাবাসী জানায়, বগারপাড় গ্রামের আমজাদ হোসেনের একমাত্র ছেলে অটোবাইক চালক লাইজু (২২) কে কে বা কারা রশিদিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। 


সংবাদ পেয়ে শনিবার সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস'লে গিয়ে লাশের সুরতহাল করে ময়না তদনেত্মর জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 নিহতের পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার  সারাদিন অটোবাইক চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে লাইজু বাড়ি ফেরার পথে ঝালুপাড়া এলাকায় অতিক্রম করা কালে এ ঘটনা ঘটে।

 কারন রাত ১১টার পর লাইজুর সাথে তার পরিবারের মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 

দূর্বত্তরা লাইজুকে শ্বাসরোধ করে হত্যার পর তার টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় বলে ধারনা করা হচ্ছে। 

এ হত্যার বিচারের দাবীতে উপজেলার অটোবাইক চালকরা আরামনগর বাজার এলাকায় শনিবার সকাল থেকে সড়ক অবরোধ করে দফায় দফায় বিড়্গোভ মিছিল ও সমাবেশ করে। 

অটোবাইক চলাচল বন্ধ থাকায় এলাকার যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়।
এ ঘটনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান বলেন, এ ঘটনায় মামলার প্রস'তি চলছে।
 

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান