বকশীগঞ্জে দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেপ্তার

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে দশম শেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় ধর্ষক বায়জিদ (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 গ্রেপ্তারকৃত বায়জিদ নীলড়্গিয়া কুশলনগর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের নীলক্ষিয়া বাজার এলাকায়।


পুলিশ  ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় নীলক্ষিায়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নীলক্ষিয়া বাজার

এলাকার নিজ বাড়ি থেকে পাশের নানার বাড়িতে যাওয়ার পথে ধর্ষক বায়জিদ ও তার সঙ্গীরা জোর করে ওই ছাত্রীর মুখ চেপে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

এঘটনা জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশ রোববার ভোরে নিজ বাড়ি থেকে বায়জিদ কে গ্রেপ্তার করেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, রোববার দুপুরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীড়্গার জন্য জেলা সিভিল সার্ভিস অফিসে পাঠানো হয়েছে এবং ধর্ষক বায়জিদকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান