শোক সংবাদ বকশীগঞ্জের মুসলিম নগর দরবার শরীফের পীর সাহেব শাহ মো. মুসা খন্দকারের ইন্তেকাল ! বিভিন্ন মহলের শোক প্রকাশ

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মুসলিম নগর দরবার শরীফের গদিনশীন ও পীর সাহেব আল্লামা শাহ মো. মুসা খন্দকার নকশাবন্দি মুজাদ্দেদিয়া (৭৫) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)।

বৃহস্পতিবার বিকালে পীর সাহেবের নামাজে জানাযা শেষে দরবার শরীফেই দাফন সম্পন্ন করা হয়।

তিনি মৃত্যুকালে তিন স্ত্রী, সাত ছেলে, নয় মেয়ে , নাতি সহ  লক্ষ লক্ষ আশেকান ,জাকেরান ও ভক্তগণ রেখে গেছেন।


পীর সাহেবের ইন্তেকালে জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ,

উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর,উপজেলা বগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু,সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম,প্রধান শিক্ষক এসএম ওমর আল ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা,সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির উপদেষ্টা জিএম সাফিনুর ইসলাম মেজর ,সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, গভীর শোক প্রকাশ ও শোক সনত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান