বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার একটি র‌্যালি বের করা হয়।

 র‌্যালিতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক।


র‌্যালিতে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান এসএস আবু সায়েম,

 উপজেলা পিআইও মেহেদী হাসান টিটু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী,

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মর্কতা দেলোয়ার হোসেন,

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু,

 উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির উপদেষ্টা জিএম সাফিনুর ইসলাম মেজর প্রমুখ।


র‌্যালি শেষে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা ও শিশুদের প্রাকৃতিক দুর্যোগে করণীয় শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান