ডিএসএমএফ সুনামগঞ্জ সদর থানার উদ্যোগে  লিডার্স মিটিং অনুষ্ঠিত।

S M Ashraful Azom
সিলেট প্রতিনিধি:  ২৫ অক্টোবর ২০১৬ রোজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সুনামগঞ্জ সদর থানার উদ্যোগে এক বিশেষ লিডার্স  মিটিং অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের সভা প্রধান ছিলেন জনাব সালাউদ্দিন, সুনামগঞ্জ থানা প্রতিনিধি।
জনাব কল্যান দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মো. আমিনুল ইসলাম দাদাভাই, সেন্ট্রাল মেম্বার ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রঞ্জিত কুমার তালুকদার, সমর চক্রবর্তী, বিপলু রঞ্জন দাস সহ সুনামগঞ্জ সদর থানা কমিটির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ।
স্বাগত বক্তব্য রাখেন জনাব অজিত দাস।
বক্তাগণ বলেন আমরা ডেসটিনির দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি আমাদের ডেসটিনির উপর কোন
অভিযোগ নাই আমরা কোম্পানি ও এমডি,চেয়ারম্যান এর মুক্তি চাই।প্রধান অতিথি বলেন ডেসটিনি আজ ষড়যন্ত্রের শিকার যেখানে আমরা বিনিয়োগকারীরা বার বার বলে আসছি যে আমাদের কোম্পানি ও এমডি,চেয়ারম্যান আমাদের সাথে কোন প্রতারনা করে নি বা ডেসটিনিতে আমাদের বিনিয়োগ নিরাপদ আছে তার পরও আজ প্রায় ৪ বছর যাবৎ বিনা বিচারে কোন কারণ চারাই আমরা ৪৫ লক্ষ পরিবারকে নিঃশ্ব করে দিয়েছে কিছু কুচক্রী মহল আমরা তার প্রতিকার চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই আপনি আমাদের এই বৃহৎ জনগোষ্ঠীকে কুচক্রীদের হাত থেকে রক্ষা করুণ এবং আমাদের প্রাণের কোম্পানি ও এমডি,চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তি দিয়ে ৪৫ পরিবারকে বাচান, আমরা আমাদের বিনিয়োগ ফিরত চাই না আমরা ডেসটিনিতে কাজ করতে চাই।

সভাপতি সুনামগঞ্জ জেলার প্রতিটা থানার ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর নবগঠিত আহ্বায়ক কমিটির তালিকা প্রধান অতিথির হাতে তুলে দেন এবং সভার সমাপ্তি ঘোষনা করেন। 
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান