ডিএসএমএফ চট্টগ্রাম পাহাড়তলীর আলোচনা সভা অনুষ্টিত।।

S M Ashraful Azom
জয়র্ধন পাল, চট্রগ্রাম:  ২৫ অক্টোবর ২০১৬ইং রোজঃ- মঙ্গলবার রাত: ৯.০০ ঘটিকার সময়, চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের উদ্যোগে পাহাড়তলী থানার আয়োজনে ০৯নং ওয়ার্ড এ আজম নগর এলাকায় ডেসটিনি ২০০০লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হোসাইন ও এমডি মোঃ রফিকুল আমিনের নিঃশর্ত মুক্তি ও ডেসটিনির সকল কার্যক্রম চালুর দাবীতে স্বাপ্তাহিক আলোচনা সভা আহমেদ মানচুর সঞ্চালনায় ও চট্টগ্রাম বিভাগীয় সদস্য মো: সেলিম এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় অতিথি হিসেবে ছিলেন ডিএসএমএফ পাহাড়তলী থানার দ্বায়েত্বপাপ্ত লিডার জয়র্ধন পাল।
অতিথি তার বক্তব্যে বলেন ডেসটিনি ২০০০ লিঃ এর এমডি ড.মো. রফিকুল আমিন এবং চেয়ারম্যান আলহাজ্ব মো.হোসাইনের নির্শত মুক্তি দাবিতে ৪.৫ বছরের আন্দোলনে প্রমান হয় ডেসটিনি শীর্ষ পরিচালকদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। কেন কেউ শুনছে না আমাদের এই কথা গুলো, কেন কেউ বুঝার চেষ্টা করছে না, আমাদের পরিবার গুলো আজ ৪.৫ বছর ধরে অতি কষ্টে মানবেতর জীবন পার করছে। তিনি আরো জানান- ডেসটিনির মুক্তি আন্দোলনে আগামী ২৯-১০-২০১৬ইং মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হবে, ঐই দিন ডেসটিনির সকল বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের দলে দলে যোগ দিয়ে আবার প্রমান করুন ডেসটিনি এমডি ও চেয়ারম্যান বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই, আমরা ডেসটিনির মুক্তি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান