সেবা ডেস্ক: অনেক মানুষ অনেক রকমের মানব সেবা করে থাকে কিন্তু কলাপাড়ার আব্দুল খালেক মোল্লা ভিন্ন রকমের মানব সেবা করে সকল মানুষের মন জয় করেছে। পেশায় দর্জী ব্যবসায়ী হয়েও মৃত ব্যক্তিদের দাফন দিয়ে মানব সেবার এক অনান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কলাপাড়ার আব্দুল খালেক মোল্লা (৫৪)। অন্য এক রেকর্ডের দাবীদার এ ব্যক্তি অথচ এ মানুষটি জন্য দরকার একটু প্রচার-প্রচারনা যার মাধ্যমে অনেকে এ মানব সেবার কাজে এগিয়ে আসবে।
১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত এ মানুষটি মানব সেবা করে যাচ্ছে। ৪৩ বছর আগে এ মানুষটি যেখানে মৃত্যুর খবর শুনেছে সেখানে ছুটে গিয়ে গোসল ও দাফনের কাজ সম্পন্ন করেছে। আজ পর্যন্ত এ মানুষটি ১৪৭২ জন লোকের দাফন দিয়েছে। আব্দুল খালেক মোল্লার সাথে কথা বললে তিনি জানান, শুরুটা হয় দেশ স্বাধীন হবার পরের দিন ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলায় (তৎকালীন ঢাকা) হাসাইল গ্রামে।
১৯৭১ সালে মুক্তি বাহিনীদের সামসুল হক মাঝির (৪৫) বাড়িতে আশ্রয় দেয়ার কারনে নকশাল বাহিনীর হাতে তিনি নিহত হন। সামসুল হক মাঝিকে দিয়ে তার দাফনের কাজ শুরু হয়।
আজ পর্যন্ত ১৪৭২ জনকে দাফন দিয়েছে, তার মধ্যে ১৪৫৮ জন মুসলমান, হিন্দু ৭ জন, খ্রিষ্টান ৪ জন, বৌদ্ধ ৩ জন। ১৯৭১ সালের পূর্বে তার পিতা খলিলুর রহমান মোল্লা বর্তমান পটুয়াখালী জেলার কলাপাড়া বন্দরে দর্জী ব্যবসার সাথে জড়িত ছিল, দেশ স্বাধীন হবার পর তার পিতার ব্যবসার কারনে স্ব-পরিবারে কলাপাড়ায় চলে আসে। ৬ ভাই-বোনের মধ্য আব্দুল খালেক মোল্লা বড়।
১৯৯৭ সালে ৫ মাসের মধ্য পিতা-মাতার মৃত্যুর পর তিনি পিতার কাপড়ের ব্যবসার হাল ধরেন। বর্তমানে স্ত্রী ও দু মেয়েকে নিয়ে পৌর শহর কলাপাড়ার এতিমখানায় ৪নং ওয়ার্ডে বসবাস করছেন। আব্দুল খালেক মোল্লা তার মানব সেবা শুধু দাফনে মধ্য সীমাবদ্ধ রাখে নাই, রমজান মাসে ভোর রাতে রোযাদার ব্যক্তিদের ঘুম থেকে উঠানো।
সেহেরী অনুষ্ঠানে ১৯৮২ থেকে ১৯৯৬ সাল প্রায় ১৪ বছর পর্যন্ত কাজ করেন। উচ্চ রক্তচাপ ও হাঁপানির কারনে পরবর্তীতে তিনি এ মানব সেবার কাজ ছেড়ে দেন। প্রচার বিমূখ এ মানুষটি প্রায় ২৭ বছর ধরে সিপিপির স্বেচ্ছা সেবক হিসাবে দায়িত্ব পালন করছে। আব্দুল খালেক মোল্লাকে একাজ করতে ভয় লাগেনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ১৩৯৯ জন দাফন দেয়ার পর বেশ কয়েক মাস ধরে যখন কোন মৃত্যুর খবর না আসলো তখন মনে হলো ১৪ শত ব্যক্তি বুজি আমি। সিপিপির স্বেচ্ছা সেবক মো.শহিদুল ইসলাম বলেলন, আঃ খালেক মোল্লার মত এরকম সাদা মনের মানুষ আমাদের দেশে বিরল। তার এ স্বেচ্ছায় সেবা মূলক কাজের কথা ঠিক মত প্রচার-প্রচারনা পেলে অনেকে এ সেবায় এগিয়ে আসতো।
কলাপাড়া পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.গোলাম কিবরিয়া খলিল বলেন, আ: খালেক মোল্লা একজন ভাল মনের মানুষ। তার বাবা খলিলুর রহমান জীবিত অবস্থায় মসজিদের খেদমত করত। আ: খালেক মোল্লা যেখানে মৃত ব্যক্তির খবর পেয়েছে তার সাধ্য ও স্বাস্থ্য ভাল থাকলে নিজ খরচে ছুটে গিয়ে মৃত ব্যক্তিকে গোসল ও দাফনের কাজ সম্পন্ন করে থাকতেন।
তার মত সাদা মনের মানুষ আমাদের সমাজ থেকে দিনে দিনে হারিয়ে যাচ্ছে।
