সেবা ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী বড় গজনী এলাকায় ১৬ অক্টোবর রোববার ভোর সকাল থেকে বিকেলে ৩ টা পর্যন্ত র্যাব -১৪ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিনসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- বড়গজনী গ্রামের মজুনাথ সাংমার ছেলে পিতর মারাক (২৫) একই গ্রামের মতেন্দ্র সাংমার ছেলে বিপ্লব সাংমা (২৫) ও গাবরেল মারাকের ছেলে বেটিশ বেলি সাংমা (২৩)।
র্যাব জামালপুর ক্যাম্পের লিগ্যাল অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র এএসপি শামীম আরা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ কমান্ডার লে. কর্ণেল শরীফুল ইসলাম ও মেজর জাহাঙ্গীরের নেতৃত্বে একটি অভিযানিক দল রোববার ভোর সকালে বড় গজনী টিলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নাশকতার উদ্দেশ্যে আনা ওই তিন সন্ত্রাসীকে উল্লিখিত অস্ত্র-সস্ত্র সহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।