মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন গ্রাম ছাড়া ৪৫টি পরিবার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হুমকিতে ৮মাস যাবত গ্রাম ছাড়া উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউপির খাদুলী গ্রামের আওয়ামীলীগ সমর্থিত ৪৫ পরিবার গ্রামে ফিরে যেতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। রবিবার বিকেলে ভুক্তভোগী পরিবারের প্রায় ১৫জন নারী-পুরুষ-শিশু জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন। এ সময় জেলা প্রশাসক আবেদনপত্রটি গ্রহনপুর্বক প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের আশ্বাস দেন।
আবেদনপত্র থেকে জানা যায়, চলনবিল অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চল বড়পাঙ্গাসী ইউপির খাদুলী গ্রামে প্রায় আটশ পরিবার রয়েছে। এদের মধ্যে স্বাধীনতা বিরোধী সাইফুল ইসলাম পরিবারটি সবচেয়ে বেশি প্রভাবশালী। জীবিত অবস্থায় প্রভাব খাটিয়ে সাইফুল ইসলাম খাদুলী গ্রামের নান্নু ও জাহাঙ্গীরের মালিকানা ও সরকার সম্পত্তি ১১৬২শতক জমি জাল দলিল করে দখল করে নেন। এ নিয়ে গ্রামে একাধিকবার শালিস বৈঠক হলে সাইফুলের পরিবার দোষী সাব্যস্ত হয়ে এলাকা ছেড়ে চলে যায়। পরে ২০১২ সালে সাইফুল মারা গেলে তার ছেলে সৈয়দ আলী, শহিদুল ইসলাম ও ভাই আবু সিদ্দিক সৈয়দ আলী, শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, নবী ও হুকুম আলীরা নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে।
২০১৬ সালে পরিবার আওয়ামীলীগে যোগদান করেন। যোগদানের পরই গ্রামে ঢুকে প্রভাব খাটিয়ে ও পুলিশের সহযোগিতায় নান্নু ও জাহাঙ্গীরসহ আওয়ামীলীগ সমর্থিত ৪৫ পরিবারকে মারপিট করে গ্রাম ছাড়া করেন। একই সময়ে বসতবাড়ীতে হামলা চালিয়ে মারপিট-ভাংচুর-পুকরের মাছ মেরে নিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা লুটপাট করে নেয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। পরে আইজিপি বরাবর আবেদন জানালে তিনি জেলা পুলিশকে তদন্তের ভার দেন। পরে শাহজাদপুরের সার্কেল এএসপি আবুল হাসনাত বিষয়টি তদন্ত করে সত্যতা পান এবং চলতি বছরের ২১জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করলেও অদ্যাবধি কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এ অবস্থায় আওয়ামীলীগ সমর্থিত ৪৫টি পরিবার ৮মাস যাবত গ্রামছাড়া। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় মানবেতর জীবনযাপন করছে এসব পরিবারের সদস্যরা। পড়ালেখা বন্ধ রয়েছে ভুক্তভোগী পরিবারের প্রায় ৫২ ছেলে-মেয়ের। গ্রামে ফেরত যেতে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে ধর্না দিলেও প্রতিপক্ষ প্রশাবশালী হওয়ায় কেউ এগিয়ে আসছে না। বরং পুলিশ প্রভাবশালী সৈয়দ আলীর পক্ষ নিয়ে নিরীহ এসব পরিবারকে গালিগালাজ করে তাড়িয়ে দিচ্ছেন।
গ্রাম ছাড়া নান্নু মিয়াসহ কয়েকজন জানান, স্থানীয় পুলিশসহ বিভিন্ন স্থানে ধর্না দিয়ে কোন ফল হয়নি। এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমাদের কোন গতি নেই।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা জানান, আবেদনপত্রটি প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেরণ করা হবে। এছাড়াও যেহেতু জমিজমা নিয়ে মামলা রয়েছে। আমরাও বিষয়টি তদন্ত করব।

ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান