সিরাজগঞ্জে আত্মঘাতী স্কোয়াডের এক নারী জেএমবি সদস্য গ্রেফতার

Nuruzzaman Khan
sirajgonj-photo-1-261x428সেবা ডেস্ক:  সিরাজগঞ্জে আত্মঘাতী স্কোয়াডের এক নারী সদস্যকে আটক করা হয়েছে। আটক জেএমবি সদস্য মোছাঃ আকলিমা (২৫) খাতুন কাজিপুর উপজেলার বড়ইতলা পশ্চিমপাড়া গ্রামের  জিজের মেয়ে। ১৬ অক্টোবর রবিবার ভোর রাতে দিকে ডিবি পুলিশ সদর থানার কড্ডার মোড় এলাকা থেকে তাকে আটক করেন। সে এর আগে আটক জেএমবি সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী ছিল। ১৬ অক্টোবর রবিবার বিকেলে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরন করেছেন। আদালত আগামী মঙ্গলবার রিমান্ড শুনানীর দিনধার্য্য করেছেন। সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ২০১৫ সালের কোরবানী
ঈদের পরের দিন জেএমবি নেতা তালহা ওরফে রবিন জেএমবি সদস্য আছিয়াদের বাড়ী আসলে সে আছিয়াদের বাড়ী যায় এবং আটক রাজিয়া, সালমা, শাকিলা এবং তালহার সাথে গোপন বৈঠক করে। সে আত্মহত্যা স্কোয়াডের সদস্য বলেও স্বীকার করেছেন। এছাড়াও আকলিমা জেএমবির হয়ে কাজ করার জন্য নারী আত্মঘাতী দলের সদস্য সংগ্রহ করতেন বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বিকেলে তাকে কাজীপুর থানার মামলা নং ১(৯)২০১৬ এর পলাতক আসামী হিসাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কোট পরিদর্শক শহীদুল্লাহ জানান, ৫ দিনের রিমান্ড চেয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য করে তাকে জেলহাজতে পাঠিয়েছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান