
শুক্রবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে তৃণমূল বিএনপি কর্তৃক আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি আবদুর রউফ তালুকদার।
সাংবাদিক সম্মেলনে বলা হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম প্রভাব খাটিয়ে ও
ষড়যন্ত্র মূলকভাবে গঠনতন্ত্র অনুসরন না করে মনগড়া,
স্বৈরতান্ত্রিক উপায়ে সভাপতি পদ থেকে তাকে বহিস্কার করান এবং উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করান। তিনি বকশীগঞ্জ বিএনপিকে ধ্বংস করার জন্য পকেট কমিটি গঠনের পায়তারায় লিপ্ত রয়েছেন।
তিনি আরো বলেন , সাবেক আইজপি আবদুল কাইয়ুম দলের ভেতর বিভেদ সৃষ্টি করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের দিয়ে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করিয়েছেন।
এমন অবস্থা চলতে থাকলে বিএনপিতে একদিন কর্মী শূন্য হতে পারে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের পরিবারের সনত্মান হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম বিএনপির জন্য কতটুকু করতে পারবেন সেটিও বলেন সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার।
উপদেষ্টা আবদুল কাইয়ুম তৃণমূল বিএনপির সঙ্গে আলোচনা না করে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় দলের সর্বসত্মরের নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন বলে সাংবাদিক সম্মেলন বলা হয়।
কেন্দ্রীয় বিএনপির সিদ্ধানত্ম স'গিত ঘোষণা করারও দাবি জানান সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার।
উক্ত সাংবাদিক সম্মেলনে এসময় সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম , সাবেক সহ-সভাপতি আবদুল হামিদ , সাবেক সহ-সভাপতি মিজান তালুকদার ,
সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল মোতালেব,
সাধুরপাড়া ইউনিয়নে সাবেক সভাপতি মাজহারুল ইসলাম আনছার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তািছিন বিলস্নাহ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানজির আহমদ সুজন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলন শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা সভাপতিকে বহিস্কারের প্রতিবাদ সমাবেশ করা হয়।
উল্লেখ্য ৬ অক্টোবর কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির সভাপতিকে বহিস্কার ও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
অপর দিকে ১৭ বছর ধরে সভাপতি পদে থাকা ও তিন বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারকে বহিস্কারের প্রতিবাদে বকশীগঞ্জ শহরের ব্যবসায়ীরা তাদের দোকান পাট বন্ধ রেখে নিরব প্রতিবাদ প্রদর্শন করেন।