সেবা ডেস্ক: রাত তখন ৯ টা । বিয়ে বাড়িতে হৈ হৈ পড়ে গেছে। ধুম ধাম আয়োজন । দেখতে দেখতে বর ও বর যাত্রীর বিশাল বহর বিয়ে বাড়িতে হাজির।
সকল সামাজিক রীতি অনুসরণ করে বরণ করে নেয়া হলো বরকে। কিন' সরকারি রীতি যে ভঙ্গ হয়েছে এদিকে খেয়াল নেই বর ও কনের পরিবারের। হঠাৎ করেই বিয়ের গেইটের বাইরে দৌড়া দৌড়ি শুরু হয়েছে।
কোন কিছু বুঝে উঠার আগেই একজন সামিয়ানার নিচে বসে থাকা বরকে খবর দিল পুলিশ এসেছে। আর কি ভো দৌড়। মূহর্তেই খালি শূন্য কনের বাড়ি।
বর, বরের বাবা , বরের আত্মীয় স্বজন এমনকি কনের আত্মীয় স্বজনও চম্পট দিয়েছে। পন্ড হয়ে গেল এক নাবালিকা মেয়ের বাল্যবিয়ে উৎসব।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগাল পাড়া গ্রামে।
ওই রাতে সহিজল হকের মেয়ে সাজেমা আক্তারের (১৪) সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ গ্রামের আবদুল কাদেরের ছেলের রস্তম আলীর (২০) বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু বাধ সাধে বকশীগঞ্জ থানা পুুলিশ।
বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হলে খবর পেয়ে বিয়ে বাড়িতে হাজির হন ওসি আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। বন্ধ হয়ে গেল একটি বাল্যবিয়ে। বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল সাজেমা আক্তার।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, আমরা বাল্যবিয়ের বিরম্নদ্ধে জিহাদ ঘোষণা করেছি। যেখানে বাল্যবিয়ের খবর পাওয়া যাবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।