সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউশন হাসপাতালের চিকিৎসক টিমের পরিচালনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বগারচর ইউনিয়নের মোরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মোরারপাড়া কর্তৃক আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন।
এসময় উপসি'ত ছিলেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশিস কুমার সাহা,
ক্যাম্প অর্গানাইজার আতাউর রহমান, মোরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিড়্গক আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইউপি সদস্য হাফিজুর রহমান,
ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মোরারপাড়ার সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হাসান প্রমুখ।
উক্ত চিকিৎসা ক্যাম্পে এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ চোখের চিকিৎসা নেন।
এতে সার্বিক সহযোগিতা করেন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মোরারপাড়া সংগঠনের সদস্যবৃন্দ।
চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশিস কুমার সাহা, ক্যাম্প অর্গানাইজার আতাউর রহমান,
প্যারামেডিক আক্তারা জেসমিন, সহকারী নার্স রেনুজা আক্তার , সচিত্রা সিমসাং,মো. মো.সাইফুলস্নাহ. মো. শাহীনুর হাওলাদার ও মো. সাইদুর রহমান।
