সেবা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা একাত্তর ও পচাত্তরের খুনিদের অশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের এদেশের জনগন আর কখনো ভোট দেবে না।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আর যাই হোক খুনিদের কোন দিন ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ‘সরকার সমাবেশে করতে দিচ্ছে না’ মর্মে সম্প্রতি বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো আমাদের মিছিল করতে দেননি। আমরা সব বাধা ভেঙ্গে সামাবেশে করেছি। পুলিশ আমাদের উপর নির্যাতন চালিয়েছে, কিন্তু শত বাধা অতিক্রম করে আমরা সামাবেশ করেছি।’ বিএনপি নেতাদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, জনগন সাথে থাকলে পুলিশের বেরিগেট ভেঙ্গে আপনারা সমাবেশে করেন। আপনারা ক্ষমতায় থাকার সময়ে আমাদের মিটিং শান্তিপূর্ণভাবে করতে দেননি। ২১ আগস্টের সমাবেশে হামলা চালিয়ে আমাদের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তার কোন বিচার হয়নি, এমনকি কোন তদন্ত পর্যন্ত হয়নি। এখন বলেন দেশে গণতন্ত্র নেই। আমরা সমাবেশ করতে গিয়ে বার বার মার খেয়েছি- সেই কথা কী ভুলে গেছেন।