বরিশালে জেএসসি ও সারাদেশে জেডিসি পরীক্ষা স্থগিত

Unknown
সেবা ডেস্ক:  ঝড়ো হাওয়ার কারণে আগামীকাল রবিবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বোর্ডের ইংরেজি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ শনিবার এ খবর নিশ্চিত করেছেন।
 
সারাদেশে একটিমাত্র মাদ্রাসা বোর্ডের অধীন জুনিয়র দাাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সারাদেশেই স্থগিত। মাদ্রাসা বোর্ডের ৬ নভেম্বরের পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। অপরদিকে বরিশাল বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ১২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান