সেবা ডেস্ক: :শেরপুরের নকলায় পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় পুষ্টি ক্লাবের সদস্যের মাঝে বিনামূল্যে ১১ টি মাড়াইকল বিতরণ করা হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই মাড়াইকল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাড়াইকল বিতরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা প্রমুখ বক্তব্য রাখেন।
নকলা উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সমন্বিত কৃষি উন্নয়নের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপজেলার ৯ টি ইউনিয়ন এবং ১ পৌরসভার পুষ্টি ক্লাবের সদস্যদের মাঝে ১১ টি মাড়াইকল বিতরণ করা হয়।
