অসুস্থ সুষমা স্বরাজকে কিডনি দিতে চায় ভারতবাসী

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।  তার সুস্থতার জন্য তাকে কিডনি দেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ভারতবাসী।
ক্রনিক ডায়বেটিসে আক্রান্ত ৬৪ বছর বয়সী সুষমা স্বরাজ চলতি মাসের শুরুতেই দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার এক টুইটবার্তায় তিনি বলেন, কিডনি ট্রান্সপ্লান্ট হবে তারা। এই টুইটের পর সামাজিক মাধ্যমে অনেকেই নিজের কিডনি দেয়ার ঘোষণা দেন।
কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ গত মঙ্গলবারই কিডনির সমস্যা নিয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয় সুষমা স্বরাজকে৷ দীর্ঘ ২০ বছর ধরে ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি৷ তা থেকেই কিডনির সমস্যা দেখা দেয় তাঁর৷ বিষয়টি নিয়ে আশঙ্কার কিছু না থাকলেও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনের কথা জানান চিকিৎসকরা৷ ৬৪ বছররে এই মন্ত্রীর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে ৪ জন চিকিৎসকের একটি বিশেষ দল৷
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top