নোট বাতিল ইস্যুতে মোদীকে সমর্থন বিল গেটসের

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  নোট বাতিল ইস্যু নিয়ে বিরোধীদের প্রবল চাপের মধ্যে রয়েছে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু নোট বাতিল ইস্যুতে এবার ভারতের প্রধানমন্ত্রীকে সমর্থন করলেন বিশ্বের অন্যতম ধনী ও আজকের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
 
তিনি বলেন, 'ডিজিটাল লেনদেন শুরু হলে ভারতে বসবাসকারী গরীব মানুষের অবস্থার উন্নতি হবে। এতে সাময়িক অসুবিধা হবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে সুফল মিলবে।'
 
'নীতি আয়োগ'-এর এক বৈঠকে হাজির হয়ে বিল গেটস নোট বাতিল ইস্যুতে মোদীকে সমর্থন করেন। বলেন, 'ডিজিটাল হওয়ার পথে হাটতে শুরু করেছে ভারত। আর ডিজিটাল হওয়ার পথে যদি অর্থের লেনদেন সব কার্ডের মাধ্যমে হয়, তাহলে ভারতের গরীবের একটি বড় অংশ এর থেকে উপকার পাবেন।'
 
৮৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের মালিক জানান, মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের ফলে সাময়িক যে অসুবিধা হচ্ছে, তা মাত্র কয়েকদিনের জন্যই। এই প্রক্রিয়ায় আখেরে লাভ হবে দেশেটিরই।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top