মেয়ের সাহায্যে ছয় নাবালিকা ধর্ষণ করেছেন বৃদ্ধ অধ্যাপক!

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ভারত সরকারের পরিচালিত এক অনাথাশ্রমের ছয় নাবালিকাকে ধর্ষণ করায় গ্রেফতার করা হয়েছে ৭২ বছরের এক অধ্যাপককে। ওই অধ্যাপকের মেয়েকেও আটক করা হয়েছে, কারণ তিনি বাবার এই অনৈতিক কাজে সাহায্য করেছেন!
 
সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী এলাকায়। অনাথাশ্রমটি চালান অভিযুক্ত অধ্যাপকের মেয়ে শাইলা আগ্রাওয়াল, তিনি পেশায় আইনজীবী। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন মধ্যপ্রদেশের মহিলা অপরাধ দমন শাখার ইন্সপেক্টর আরাধনা দেবী। 
 
ডেক্কান ক্রনিক্যালের খবরে প্রকাশ, ভারতের শিশু ও মহিলা কল্যাণ বিভাগের কর্মকর্তা এস শুক্লা সম্প্রতি ওই অনাথাশ্রম পরিদর্শনে যান। সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, ওই নাবালিকাদের ধর্ষণ করা হয়েছে। এতে দ্বিতীয়বার ওই নাবালিকাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। 
তখন ওই ছয় নাবালিকা জানান, কে. এন আগ্রাওয়াল নামের ওই প্রফেসর তাদের একাধিকবার ধর্ষণ করেছেন। তারপরই অভিযুক্ত বাবা এবং মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। 
 
সূত্র জানিয়েছে, স্থানীয় আদালতের নির্দেশে অভিযুক্ত অধ্যাপকের মেয়েকে আগামীকাল পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top