সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ফুলকোচা কুণ্ডুপাড়ার সার্বজনীন কালী মন্দিরের সভাপতি অধীর চন্দ্র কুণ্ডু বলেন, রাতের যে কোনও সময়ে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে কালীমাতা ও শিতলা প্রতিমার মাথা বিচ্ছিন্ন করে নিয়ে গেছে।
মন্দিরের ভেতরে প্রতিমার মস্তক বিহীন দেহগুলো পড়ে রয়েছে। রবিবার সকালে স্থানীয় ভক্তরা ও হিন্দু সম্প্রদায়ের লোকজন দেখে আমাকে জানালে তাৎক্ষণিক পুজা উদযাপন পরিষদের নেতাদের জানাই। এরপর সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
সদর থানার ওসি বাসুদেব সিনহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
এ বিষয়ে খোঁজ-খবর চলছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও বিষয়টি পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু বলেন, এ ঘটনায় ওই এলাকার হিন্দু ধর্মালম্বীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।