শিব্বির আহমদ রানা, বাঁশখালী চট্টগ্রাম : সারা দেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায়ের উদ্যোগে ০৫.১০.২০১৬ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, কাজী মোহাম্মদ চাহেল তস্তরি'র সভাপতিত্বে জনাব আবু মুহাম্মদ হাবিবুল্লাহ্, বাঁশখালী উপজেলা সমবায় অফিসার এর সঞ্চালনায় ৪৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা চত্বরে যথাযথ মর্যাদায় বাঁশখালীতে সমবায় বর্ণাঢ্য র্যালী পরবর্তী ও দিবসের প্রতিপাদ্য বিষয় "সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন" শীর্ষক আলোচনা সভা বাঁশখালী উপজেলা কৃষাণ কৃষাণী হল রুমে অনুষ্টিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব অধ্যক্ষ বদরুল হক চৌধুরী , উপজেলা ভাইস চেয়ারম্যান, বাঁশখালী উপজেলা পরিষদ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাবু নীলকণ্ঠ দাশ যুগ্ন আহ্বায়ক বাঁশখালী পৌরসভা উপজেলা আওয়ামীলীগ এবং উপস্থিত ছিলেন- শহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা, মিজানুল হক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ বাঁশখালী উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সমবায়ী সদস্য বৃন্দ।
এতে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বামের ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পক্ষে বক্তব্য রাখেন- সমিতির সভাপতি সাহাদাত হোসেন আজগর। পশ্চিম গন্ডামারা লবণ উৎপাদন সমবায় সমিতির পক্ষে বক্তব্য রাখেন আমির হোসেন। জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন- বাবু নীলকণ্ঠ দাশ এবং অন্যন্য সমিতির পক্ষে বক্তব্য রাখেন- জমির হোসেন, উসমান গণি, মৌঃ বশির উল্লাহ, জাফর আহমদ সহ প্রমূখ সমবায়ী।
অালোচনা সভায় প্রধান অথিতি বলেন- দেশকে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে সমবায়ের বিকল্প নাই। আজকের প্রতিপাদ্য বিষয় "সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন" কে সামনে রেখে সকল সমবায়ী সদস্য বৃন্দ নিজ নিজ অবস্থান থেকে দারিদ্য বিমোচনের লক্ষ্যে ভুমিকা রাখবে।
মাননীয় সভাপতি তাঁর বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ পালিত হচ্ছে ৪৫ তম সমবায় দিবস এবং আজকের প্রতিপাদ্য বিষয়ের আলোকে আমাদেরকে গড়ে উঠতে হবে। তিনি বলেন সমবায়ের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। দশের সহযোগীতায় আমরা সকলেই অবহেলিত সম্ভাবনাময় জনপদ বাঁশখালীকে দারিদ্রমুক্ত ও স্বনির্ভর বাঁশখালী হিসেবে গড়ে তুলতে পারবো। আজকে কতিপয় যে কয়টি সমবায় সমিতি তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে। আমি আগামীতে সব সমবায় সমিতি গুলো পরিদর্শনে যাবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় প্রয়োজনীয় সহযোগীতা অব্যাহত রাখবো। পরিশেষে তিনি সমবায়ের সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
