খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে এ ফল ঘোষণা করা হয়।
 
এ স্কুলে আগামী ২১ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেধা তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন এবং একই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেধা তালিকা (কোটাসহ) থেকে ভর্তি অনুষ্ঠিত হবে।
 
প্রথম অপেক্ষমান তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন আগামী ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং প্রথম অপেক্ষমান তালিকা (কোটাসহ) থেকে ভর্তি একই দিন বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। 
 
ফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ku.ac.bd পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, এ নিয়ে এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুল ও ১টি ইনস্টিটিউটের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা শেষ হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top