মান্নার জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ ২৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ঐদিন রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।  
 
এর আগে হাইকোর্ট গত ৩০ আগস্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় হাইকোর্ট মান্নাকে জামিন দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষে এই আদেশের বিরুদ্ধে আপিল করলে মান্নার জামিন স্থগিত করা হয়।  আজ বিষয়টি শুনানির জন্য আসলে আদালত স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধ করে। একই সঙ্গে সেনা বিদ্রোহ উস্কানির দেয়ার মামলায় হাইকোর্ট দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল একই দিন শুনানির জন্য ধার্য করা হয়েছে। 
 
মান্নার পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে চিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
 
নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে ব্যক্তিগত কথপোকথনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুইটি মামলা হয়। একটিতে সেনা বিদ্রোহে উস্কানি এবং অন্যটিতে সরকারের উত্খাতের চেষ্টার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top