বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিন বারাক ওবামার প্রতি নাসিম

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিতে সেদেশের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে, তাহলে সে দেশে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত।
 
গতকাল বুধবার বিকালে সেগুনবাগিচাস্থ বিএমএ ভবন মিলনায়তনে শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিন’ মর্মে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমিও আপনাদের বলি আপনারাও সে দেশের নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন। কারণ সেদেশে ক্ষমতাসীন দলের অধীনে ডোনাল্ড ট্রাম নির্বাচন করে বিজয়ী হয়েছেন।       আপনারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করুন।
 
বিএনপি নেত্রীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনি গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন। কিন্তু আপনার শাসনামলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ অফিস কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করার সময় তত্কালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি ক্রেন দিয়ে তুলে নেওয়া হয়। তখন আমাদের সভা-সমাবেশ করতে বাধা দেওয়া হয়। স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাচিপের সহ-সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া প্রমুখ। 
 
বাংলাদেশ চীনের ঘনিষ্ঠ বন্ধু
 
বাংলাদেশকে চীনের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে অভিহিত করে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সে দেশের সরকারের আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাত্ করতে এসে রাষ্ট্রদূত এ আগ্রহ ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, চীন বাংলাদেশের এক বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। চীনের সাথে দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে। গত অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে এসময় স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন।
 
সেবা পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীতকরণ 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সেবা পরিদপ্তরকে ‘নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর’-এ উন্নীত করা হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনবলে এই উন্নীতকরণের ঘোষণা জারি করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top