ভারতে ২ কোটি বাংলাদেশি অবৈধ অভিবাসী: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু্।

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ২ কোটি অবৈধ বাংলাদেশি অভিবাসী ভারতে বসবাস করছে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু্। বুধবার রাজ্যসভায় লিখিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
রিজিজু বলেন, এই সংখ্যাটা অনুমিত। অনেক বাংলাদেশি বৈধ কাগজ ছাড়া ভারতে প্রবেশ করার প্রতিবেদন রয়েছে। তিনি দাবি করেন, গোপনীয়ভাবে ভারতে প্রবেশ করায় ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। তিনি যোগ করেন, ভারতে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি চলমান প্রক্রিয়া। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার ৯৬  কিলোমিটার সীমান্ত রয়েছে। আসাম ও পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছে বলে ধারণা করা হয়। 
 
২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদী বলেছিলেন, ক্ষমতায় গেলে তিনি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠাবেন। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে এক নির্বাচনী সভায় মোদী বলেন, ভোটের জন্য অবৈধ বাংলাদেশি অভিবাসীদের লালগালিচা শুভেচ্ছা দিয়ে নিয়ে আসা হচ্ছে। আপনারা লিখে রাখতে পারেন মে মাসের ১৬ তারিখের পরে এই অবৈধ বাংলাদেশিরা ব্যাগ গুছিয়ে পালাবে। ২০১৪ সালে বিজেপির নির্বাচনী প্রচারণায় গুরুত্বপুর্ণ বিষয় ছিল অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top